সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ৬

বাছেদ হোসাইন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের অন্তত ৬ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ ফাহমিদ তুহিন সোনারগাঁ থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় তোফাজ্জল হোসেনের ছেলে সানাউল্লাহর (৩৫) নেতৃত্বে একটি সন্ত্রাসী দল কাদের মিয়ার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে আরও ছিলেন শাকিল (২৮), মোশারফ হোসেন (৪৫), আলী নুর (৪২), জয়নাল (৪৪), জানে আলম (৩০), খোরশেদ আলম (৩০), আল-আমিন (৩৫) এবং মৃত আদম আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, হামলাকারীরা ধারালো রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। তারা কাদের মিয়ার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে গালিগালাজ, দরজা-জানালায় ভাঙচুর করে আনুমানিক ৪০-৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

এ সময় বাড়িতে থাকা কাদের মিয়ার ছেলে ফাহমিদ তুহিন বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। তার চিৎকারে এগিয়ে আসেন ভাই জুয়েল, বোন জামাই নুরুল হক, আত্মীয় সেলিম, সৈকত মোল্লা, মা মোসাঃ খুকি বেগম এবং ভাবি শারমিন বেগম। তাদের সবাইকেই সন্ত্রাসীরা মারধর করে আহত করে।

নুরুল হকের মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম এবং হাত ভেঙে দেয়া হয়। সেলিমের মাথায় এসএস পাইপ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। সৈকত মোল্লাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। খুকি বেগমের শরীরেও লোহার রড দিয়ে আঘাত করা হয়।

এছাড়া, অভিযুক্ত আল-আমিন এবং সানাউল্লাহ কর্তৃক খুকি বেগম এবং ভাবি শারমিন বেগমের ওপর শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। সানাউল্লাহ খুকি বেগমের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

পরিবারের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com