মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার

সাবেক মন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সাবেক মন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের হওয়া পৃথক দুই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে টিপু মুনশি এবং আইরিন মালবিকা মুনশির সম্পদ ও লেনদেন যাচাই-বাছাইয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবে দুদক।

জানা যায়, দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মামলায় টিপু মুনশির বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১১টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা সন্দেহজনক জমা এবং ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। সবমিলিয়ে ৩২ কোটি টাকার বেশি অর্থ লেনদেনে মানিলন্ডারিংয়ের সংশ্লিষ্টতাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্য মামলায় আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। দুদক জানায়, তদন্তের স্বার্থে তার আয়কর রিটার্ন, কর নির্ধারণী আদেশসহ সম্পূর্ণ নথি পর্যালোচনা প্রয়োজন।

দুদকের আবেদনে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারায় আদালতের আদেশ ছাড়া কোনো আয়কর নথি প্রকাশ বা জব্দ করা যায় না। তাই আসামিদের পূর্ববর্তী বছর থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ, সত্যায়িত ফটোকপি সংগ্রহ এবং তদন্ত প্রক্রিয়ায় ব্যবহারের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com