বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নতুন উদ্যমে ক্রীড়া মন্ত্রণালয়: দায়িত্বের প্রথম দিনেই সক্রিয় আমিনুল হক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য

সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ: আমিনুল হক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ: আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার তৃতীয় দিনে ঢাকা-১৬ আসনে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের রূপনগর অফিসার্স এলাকা ও ট ব্লক এলাকায় গণসংযোগ কর্মসূচি শুরুর সময় এক পথসভায় আমিনুল হক বলেন, সাধারণ মানুষের যে সরব উপস্থিতি আমরা দেখছি, সেটিই প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছে এবং জনগণের পাশে থেকেছে।

তিনি বলেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় ও সমর্থন নিয়ে বিএনপি বিজয়ী হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব এবং দেশ গঠনের জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে।

গণসংযোগ কর্মসূচিতে রূপনগর অফিসার্স এলাকা থেকে শুরু করে ট ব্লক এলাকাজুড়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com