শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

সম্পর্কের কথা এড়িয়ে যান টমের বান্ধবী আনা দে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
সম্পর্কের কথা এড়িয়ে যান টমের বান্ধবী আনা দে

হলিউড অভিনেতা টম ক্রুজ এবার পর্দার জীবনের মতো ব্যক্তিজীবনটাও দারুণ রোমাঞ্চে ভরপুর। তার প্রেমজীবন সবসময়ই আলোচনায় থাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার তিন সাবেক স্ত্রীকে ঘিরে এক অদ্ভুত কাকতালীয় তথ্য ভাইরাল হয়েছে। মিমি রজার্স, নিকোল কিডম্যান ও কেটি হোমস— তিনজনই ৩৩ বছর বয়সে টম ক্রুজের সঙ্গে তাদের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন।

টম ক্রুজ আর আনার মাঝে এখন আর সেই সম্পর্ক নেই। দিনে দিনে কমতে থাকে একে অপরের প্রতি আকর্ষণ। ফলে দুজনের সিদ্ধান্তেই ঘটল এ পরিণতি। এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তবে গুঞ্জন উঠেছে— এই তারকা জুটির সম্পর্ক ভেঙে গেছে। এমন গুজবের মধ্যেই টম ক্রুজের ‘বান্ধবী’ আনা দে আরমাসের একটি সূত্র ও তার সাম্প্রতিক এক বক্তব্য সম্পূর্ণ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।

২৬ বছরের ছোট এই অভিনেত্রীর সঙ্গে টমের সম্পর্কের শুরুটা হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। সেখানেই প্রথমবার তাদের হাত ধরাধরি অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়েছিল। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা শুরু। পরে লন্ডন ও মাদ্রিদেও তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। এমনকি টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবিও সেই সময় বেশ আলোচিত হয়েছিল।

প্রেম ভেঙে গেলেও টম ও আনার মধ্যে এখনো একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। পিপল ম্যাগাজিনের খবর অনুযায়ী, সহশিল্পী হিসেবে কাজের সূত্র ও পারস্পরিক শ্রদ্ধার কারণে দুই তারকার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব এখনো অটুট রয়েছে।

আনা দে আরমাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আনা অভিনেতা টম ক্রুজকে শুধু ‘প্রিয় বন্ধু ও মেন্টর’ হিসেবেই দেখেন এবং তার সঙ্গে সময় কাটাতে খুব উপভোগ করেন। তবে এ মুহূর্তে  অভিনেত্রী আনা দে সিংগেল আছেন। আর সে কারণেই ক্রুজের সঙ্গে তার সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, প্রেমের বিষয়টির সত্যতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। যদিও তারা নিয়মিত যোগাযোগ রাখেন। তবে সেই যোগাযোগ মূলত তাদের কাজের কারণেই। এককথায়, তাদের সম্পর্ক এখন শুধু পেশাদারত্বের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ।

তবে এ দুই তারকা নিজেদের সম্পর্কের ভাঙন বা প্রেমের বিষয়ে নিজ মুখে কখনোই স্পষ্ট করে কিছু বলেননি। তারা এ বিষয়ে কখনো মুখ খুলবেন কিনা, তা নিয়েও প্রশ্ন ছিল। সম্প্রতি ‘উইমেন্স ওয়্যার ডেইলি’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে আনা যখন এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন, তখনই বিষয়টি খানিকটা স্পষ্ট হয়। প্রশ্ন ওঠে— আদৌ কি তারা প্রেমের সম্পর্কে ছিলেন? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী আনা বলেন, এটা তো সবাই জানে যে, আমি টম ক্রুজের সঙ্গে কাজ করছি। প্রেম প্রসঙ্গটি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তিনি আরও বলেন, তারা আসন্ন একটি অ্যাকশন সিনেমার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।

আনার এ মন্তব্য আবার আলোচনায় তাদের ভক্তমহলে। সম্প্রতি তাদের ব্রেকআপ গুঞ্জন সৃষ্টি হলে নানান ঈঙ্গিত খুঁজে পান তারা।

এদিকে গণমাধ্যমের দাবি, মিডিয়া হয়তো সেটে কাজ করার সময় দুই তারকার ঘনিষ্ঠ বন্ধুত্বকে ভুলবশত রোমান্টিক সম্পর্ক ভাবতে শুরু করেছিল। আর সেটিই ইঙ্গিত করেছে আনা দে আরামাস। সবশেষ তার এ বক্তব্য অনুযায়ী, অনেকের মতো এই দুই হলিউড তারকা আসলে কখনোই একে অপরের সঙ্গে প্রেমেই জড়াননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com