শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে: মির্জা ফখরুল

সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ও মিথ্যা তথ্য প্রচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের শক্ররা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যতই সময় যাচ্ছে, ততই বাংলাদেশে পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কর্মসূচি চূড়ান্ত করতে দল ও অঙ্গ-সংগঠনের যৌথ সভায় সভাপতিত্ব করেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট এবং জিয়াউর রহমানের রাষ্ট্রের দায়িত্বে আসার পটভূমি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তার সেই শাসনামলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল, সর্বজন উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা নির্মমভাবে চট্টগ্রামের সার্কিট হাউজে হত্যা করে এবং হত্যার মধ্য দিয়ে আবার সেদিন একটা কালো হত্যার সূচনা হয়।

বিএনপির মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গিয়েছিলেন, সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না। সেজন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি, বারবার জেগে উঠেছে-একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে।

একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন, প্রশাসন, বিচার বিভাগসহ অর্থনীতি, শিক্ষা, শিল্প, কৃষি গণমাধ্যম ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে জিয়াউর রহমানের ব্যাপক সংস্কার কর্মসূচি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ বলেই আমরা এ দিনটিকে স্মরণ করে রাখতে চাই। ৭ নভেম্বরের দর্শনকে সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com