শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও তিন শতাধিক বাংলাদেশি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও তিন শতাধিক বাংলাদেশি

লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর লিবিয়া থেকে তাদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে।

ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী নিবন্ধিত তিন শতাধিক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের লক্ষ্যে লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে দূতাবাস।

লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী ২৩ অক্টোবর নিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে দূতাবাস।

তালিকাভুক্ত অভিবাসীদের ১৯ অক্টোবর দূতাবাসে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া তাদের আগামী ২২ অক্টোবর দেশে ফেরার পূর্ণ প্রস্তুতিসহ দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানানো যাচ্ছে।

উপস্থিত সবাইকে পরবর্তীতে দূতাবাস প্রাঙ্গণ থেকে লিবিয়া সরকারের অভ্যর্থনা কেন্দ্রে (নির্দিষ্ট হোস্টেল) নিয়ে যাওয়া হবে। অভ্যর্থনা কেন্দ্রে রাত্রিযাপনের পরদিন ২৩ অক্টোবর নির্ধারিত সময়ে সরকারি ব্যবস্থাপনায় মেতিগা বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com