শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

রাতে হাওরে পথ হারিয়ে ৭ ঘণ্টা আটকা ৮০ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
রাতে হাওরে পথ হারিয়ে ৭ ঘণ্টা আটকা ৮০ শিক্ষার্থী

কিশোরগঞ্জের পরীক্ষা দিয়ে নৌকায় ফেরার পথে পথ হারিয়ে ফেলেন ৮০ শিক্ষার্থী। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযানে তাদের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের এসব শিক্ষার্থী কুলিয়ারচর কেন্দ্র থেকে একটি বড় নৌকায় করে অষ্টগ্রামের উদ্দেশে রওনা দেন। কিন্তু হাওরের গভীরে পৌঁছে অন্ধকারে নৌকাটি পথ হারিয়ে ফেলে। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্পিডবোট নিয়ে হাওরে অনুসন্ধান শুরু করেন। পরে গভীর রাতে তাদের পাওয়া যায়।

অষ্টগ্রাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রাতভর অভিযান চালিয়ে অবশেষে রাত ১টার দিকে হাওরের একটি চরে নৌকা আটকা অবস্থায় শিক্ষার্থীদের খুঁজে পাওয়া যায়। তারা সবাই নিরাপদে আছে। উদ্ধারকারী দল পরে শিক্ষার্থীদের নিয়ে অষ্টগ্রামে ফিরে আসে। রাতেই সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com