সোমবার, ১৮ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপার কাজ শেষ হয়েছে। এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর এবং তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা সম্পন্ন হয়েছে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর আগে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার কার্যক্রম চলছে। তবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ।

আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রিন্টিং প্রেসগুলোকে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার নির্দেশনা দিতে রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com