সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

যুদ্ধোত্তর গাজা নিয়ে কায়রোয় হামাস-ফাতাহ বৈঠক

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
যুদ্ধোত্তর গাজা নিয়ে কায়রোয় হামাস-ফাতাহ বৈঠক

গাজায় যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিনের দুই প্রধান দল হামাস ও ফাতাহ বর্তমানে কায়রোয় বৈঠক করছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিশরের আল-কাহেরা নিউজ চ্যানেল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ নেতা ও প্রধান আলোচক খালিল আল-হাইয়া। অন্যদিকে ফাতাহ দলের নেতৃত্ব দিচ্ছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেইখ ও গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ।

এ ছাড়াও কায়রোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে। নভেম্বরের দ্বিতীয়ার্ধে গাজা পুনর্গঠন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে মিশর।

মিশরের গোয়েন্দা প্রধান হাসান মাহমুদ রাশাদ ফিলিস্তিনি ডেমোক্রেটিক ফ্রন্টের মহাসচিব ফাহাদ সুলেইমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা যায়।

দিনের শুরুতে রাশাদ ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট ও গোয়েন্দা প্রধানের সঙ্গে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে বৈঠক করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি সংসদের পশ্চিম তীর সংযুক্তির বিলকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

উল্লেখ্য, দুই বছরের সংঘাত শেষে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির পরও ১১ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৮৯ জন নিহত ও ৩১৭ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে মোট ৬৮ হাজার ২৮০ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। সূত্র : সিনহুয়া

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com