শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ময়মনসিংহে কোটি টাকার প্রতারণার অভিযোগ: প্রগতি ফিড লিমিটেডের এমডি’র বিরুদ্ধে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫

ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রগতি ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, হ্যাচারি ও ফিড ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে তিনি প্রতারণামূলকভাবে টাকা আদায় করে আসছেন।

অভিযোগে জানা যায়, মৃত তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান নিজেকে রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত দেখিয়ে এবং প্রভাবশালী রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার বিরুদ্ধে লেনদেনে চেক ও স্ট্যাম্প ব্যবহার করেও ভুক্তভোগীরা অর্থ ফেরত পাচ্ছেন না।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের ব্যবহার করে তিনি একটি লাঠিয়াল বাহিনী গঠন করেন, যারা পাওনাদারদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। অনেকে নিরাপত্তাহীনতায় আইনের আশ্রয় নিতেও সাহস পাননি। এমনকি ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া নিয়েও শুরু করেন রাজনৈতিক প্রচারণা।

সম্প্রতি ময়মনসিংহ গৌরীপুর উপজেলার চর শ্রীরামপুর গ্রামের এক ব্যবসায়ী মোঃ দুলাল মিয়ার পাওনা টাকা পরিশোধ না করায়, তার ভাই মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগীরা লুৎফর রহমানের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com