শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে

ভ্রমণ মানেই বিলাসবহুল রিসোর্ট, দামি পোশাক আর নিখুঁত ফটোশুট—এ ধারণাকে একদমই মানেন না বলিউড অভিনেত্রী জারিন খান। সম্প্রতি ভ্রমণ নিয়ে তিনি কথা বলেছেন। জানিয়েছেন, তার কাছে ভ্রমণ মানে একেবারে বাস্তব, মাটির কাছাকাছি অভিজ্ঞতা।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে জারিন ভেঙে দিয়েছেন বলিউডের ঐতিহ্যবাহী তারকাসুলভ ভাবমূর্তি। ভ্রমণের সময় তিনি নিজেকে সম্পূর্ণভাবে গ্ল্যামার থেকে বিচ্ছিন্ন রাখেন, যা নিয়ে জারিন বলেন, ‘যখন আমি ভ্রমণে যাই, তখন আমি একেবারে হিপি হয়ে যাই। আমি সেই অভিনেত্রী নই যে গাউন পরে ছবি তোলার জন্য ঘুরতে যাই। আমার সঙ্গে থাকে শুধু একটা ব্যাকপ্যাক আর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই।’

তিনি আরও বলেন, ‘আমি এত জায়গায় গিয়েছি যে, অনেকগুলোর কথা সত্যি বলতে মনে থাকে না। কিন্তু প্রতিটি ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে, নতুনভাবে জীবন দেখতে শিখিয়েছে।’

জারিন খান অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। তবে সক্রিয় আছেন সামাজিক মাধ্যমে। সেখানেই তিনি নিজের ভ্রমণের আপডেট দিয়ে থাকেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com