শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

বিরতি দিয়ে নাটকে ফিরছেন সারিকা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
বিরতি দিয়ে নাটকে ফিরছেন সারিকা

বাংলাদেশের ছোট পর্দার উজ্জ্বল মুখ সারিকা সাবাহ। ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ দিয়ে আলোচনায় আসেন সারিকা সাবাহ। ওয়েব সিরিজে এর আগেও অভিনয় করেছেন। হয়ে ওঠেন ছোট পর্দার নিয়মিত মুখ। তবে একটা সময় অনিয়মিত হয়ে পড়েন তিনি।

তবে ভক্তদের সুখবর দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই মুখ। দুই বছর বিরতি শেষে ‘গুলমোহর’ ওয়েব সিরিজের মাধ্যমে আবার অভিনয়ে ফিরেছেন তিনি। গত মে মাসে মুক্তি পেয়েছিল সিরিজটি। গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে সারিকা অভিনীত ‘এমন দিনে তারে বলা যায়’ নাটকটি।

নাটকটি বানিয়েছেন জাহিদ প্রীতম। এতে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে সারিকাকে। চরিত্রের ব্যাপ্তি কম হলেও তার অভিনীত রোশনি চরিত্রটি মুগ্ধ করেছে দর্শকদের। নাকটিতে সারিকা ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মীর রাব্বি, প্রিয়ন্তী ঊর্বী প্রমুখ।

নাটকটিতে একটি গান রয়েছে ‘কাজল চোখে ভালোবাসা’। নীল মাহবুবের কথায় এর সুর করেছেন শরিফুল ইসলাম, সংগীতায়োজনে সাউন্ড হ্যাকার।

আবারও অভিনয়ে নিয়মিত হতে চান সারিকা সাবাহ। তিনি জানান, ফ্যামিলি ক্রাইসিস নাটকে অভিনয়ের পর একই ধরনের কাজ করতে হচ্ছিল। যেটা নিজের কাছে ভালো লাগছিল না। আমি সব সময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। এটা বিরতির আরও একটি কারণ ছিল।

যদি এমন চরিত্র পাই, তাহলে আমাকে নিয়মিত দেখা যাবে। সারিকা জানান, শিগগিরই আরও কিছু নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com