মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে।

স্থানীয় সময় ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘আসন্ন নির্বাচন-২০২৬ এবং নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা। প্রধান বক্তা ছিলেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. গোলাম এম মাতবর।

সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘকাল ধরে ব্যক্তিকেন্দ্রিক শাসনের কারণে বাধাগ্রস্ত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এখন নাগরিকদের সামনে ব্যালট বাক্সের মাধ্যমে নিজেদের নেতা বেছে নেওয়ার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। ভোটাররা যেন ভয়ভীতি বা কোনো প্রলোভনে পা না দেন, তিনি সেই আহ্বান জানান।

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তাকে তৎকালীন সরকারের বিরাগভাজন হতে হয়েছিল, কিন্তু তিনি পিছপা হননি। জুলাই গণ-অভ্যুত্থানের ফলে গণতন্ত্র পুনরুদ্ধারের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশের এই যাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে; কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com