শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জনসাধারণের ভোগান্তি কমাতে এবং বিদ্যুৎ গ্রাহকদের আর্থিক চাপ হ্রাসের লক্ষ্যে প্রিপেইড বিদ্যুৎ মিটারের ওপর আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, সরকারের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের গ্রাহকদের জন্য দীর্ঘদিনের একটি বিতর্কিত অতিরিক্ত চার্জ বাতিল করা হয়েছে। এর ফলে লাখো বিদ্যুৎ গ্রাহক সরাসরি আর্থিক সুবিধা পাবেন এবং মাসিক ব্যয় কিছুটা কমবে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটের বিপরীতে মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ পরিশোধ করতে হয়। এছাড়া সিঙ্গেল-ফেজ মিটারের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত মিটার ভাড়াও দিতে হয়। এসব চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত থাকায় গ্রাহকদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের ফলে সাধারণ গ্রাহকরা কিছুটা স্বস্তি পাবেন এবং বিদ্যুৎ ব্যবহারের ব্যয় তুলনামূলকভাবে কমে আসবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো এ সিদ্ধান্ত থেকে বেশি উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ খাতে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে সরকারের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। তবে নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে গ্রাহকরা কবে থেকে সরাসরি সুবিধা পাবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com