সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে তাদের ইউনিফর্ম পরিবর্তনকে উচ্চ গুরুত্ব দিয়েছিল। নতুন ইউনিফর্ম এরই মধ্যে প্রস্তুত হয়েছে এবং তা পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হচ্ছে। পুলিশের এই নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ কেউ বলছেন, পুলিশের নতুন পোশাকটি সন্তোষজনক নয়; যদিও কিছু মানুষ একে ইতিবাচকভাবেই দেখছেন। তারা আশা করছেন, নতুন পোশাকের পাশাপাশি বাহিনীর মানসিকতারও পরিবর্তন আসবে এবং পুলিশ প্রকৃত অর্থে জনগণের বন্ধু হিসেবে পাশে দাঁড়াবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে পুলিশ বাহিনীর সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের দাবি জোরালো হয়। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য নতুন ইউনিফর্ম অনুমোদন করে। এই উদ্যোগের অংশ হিসেবে আয়রন কালারের (লৌহ রঙের) নতুন পোশাক তৈরি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশসহ সব ইউনিট একই ধরনের এই পোশাক পরবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বর্তমানে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্মের রঙ আলাদা হলেও নতুন ইউনিফর্ম সবার জন্য এক রঙের হবে। ১৬ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটন ইউনিটে নতুন পোশাক পরার কথা ছিল, এবং ঢাকায় তা কার্যকর হয়েছে। তবে জেলা পুলিশ নতুন ইউনিফর্ম পেতে আরও কিছুদিন সময় লাগবে।

সংশ্লিষ্টদের মতে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় পুলিশ বাহিনীর মনোবল উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিগত সরকারের পতনের পর এ পরিস্থিতি আরও জটিল হয়। মনোবল পুনর্গঠনের অংশ হিসেবে বর্তমান সরকার কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা থেকে শুরু করে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব পুলিশের ওপরই বেশি থাকবে। তাই নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসেবে পুলিশকে আরও সক্রিয় ও আত্মবিশ্বাসী করতে নতুন ইউনিফর্ম চালু করেছে সরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com