মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার

পল্লবী মেট্রোরেলের নিচে আইফোন ছিনতাইয়ের ঘটনায় দুই যুবক গ্রেফতার

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

রাজধানীর পল্লবী এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে সম্প্রতি আলোচিত মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে মিরপুর ১১ নম্বরের ডি ব্লকের বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন পারভেজ ওরফে ‘বাংলা পারভেজ’ (৩০) এবং ইসমাইল হোসেন (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘোরাফেরা করত। গত ২৪ মে রাতে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে আল-আমিন রানা নামের এক যুবককে একা পেয়ে তার পথরোধ করে আইফোন ১৩ ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয় এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাবের দাবি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com