রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ

পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ৫৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পল্লবী থানা পুলিশ।

‎পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এর নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে পল্লবী থানার একটি দল রিমান্ডে থাকা আসামি মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে ‘বৃন্দা রনি’-র দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের সেকশন-১২ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ব্রাজিলের তৈরি রিভলভারসহ ৫ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

‎তিনি আরও জানান- গত ২১ মার্চ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে পল্লবীর আলীনগরগামী সড়কের রোজ গার্ডেন ভবনের সামনে ‘বৃন্দা রনি’, পিচ্চি বাবু ও বড় লোকমান নামের তিনজন মিলে গুলি ছোড়ে। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়।

‎তিনি এলাকায় ‘শুটার বৃন্দা রনি’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি মাদক মামলা রয়েছে।

‎এছাড়া একটি দস্যুতা মামলা তদন্তাধীন রয়েছে।
‎গ্রেফতারকৃত আসামিকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com