সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

নোবেলের আদলে ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা, জিতবেন কি ট্রাম্প?

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
নোবেলের আদলে ‘শান্তি পুরস্কার’ দেবে ফিফা, জিতবেন কি ট্রাম্প?

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি নতুন পুরস্কারের ঘোষণা করেছে — ‘ফিফা পিস প্রাইজ’। এই পুরস্কার দেওয়া হবে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করবে ফিফা।

তিনি বলেন, ‘৫ ডিসেম্বরেই দেখবেন।’ এই কথা ইনফান্তিনো বলেন মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে বক্তৃতা দেওয়ার সময়, যেখানে কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিয়েছিলেন।

ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব এখন অনেক বিভক্ত ও অস্থির। তাই যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন এবং মানুষকে একত্র করছেন, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া খুবই জরুরি।’ ফিফা জানিয়েছে, এই পুরস্কার প্রতিবছর দেওয়া হবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে।

ইনফান্তিনো আরও বলেন, ‘বিশ্বকাপ ড্র এমন একটি মঞ্চ, যেখানে এমন কাউকে সম্মান জানানো যায়, যিনি শান্তির জন্য অনেক কিছু করেছেন। ফুটবল কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত নেতাদেরই সেই গোলটা করতে হয়।’

গত মাসে নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরস্কার পাননি। ইনফান্তিনো বলেন, ‘আমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দারুণ সম্পর্ক। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি বিশ্বকাপ আয়োজনের প্রতিটি কাজে খুব সহযোগিতা করছেন। আমি তাকে সত্যিই ঘনিষ্ঠ বন্ধু মনে করি।’

সম্প্রতি ফিফা আরও একটি ঘোষণা দিয়েছে — ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির অর্থ দিয়ে গঠিত ১০ কোটি ডলারের একটি শিক্ষা প্রকল্পের বোর্ডে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে যুক্ত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com