বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নতুন উদ্যমে ক্রীড়া মন্ত্রণালয়: দায়িত্বের প্রথম দিনেই সক্রিয় আমিনুল হক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য

নতুন অধিনায়কের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা

বিপিএলের দল রংপুর রাইডার্সের অধিনায়কত্বে এসেছে পরিবর্তন। নুরুল হাসান সোহানের বদলে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে লিটন দাসকে। দীর্ঘদিন দলটিকে নেতৃত্ব দেওয়া সোহানের পরিবর্তে বিপিএলের বাকি অংশে রংপুরের নেতৃত্বে দেখা যাবে লিটনকে।

সংবাদ সম্মেলনে এসে সোহানের বদলে লিটনকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। তিনি বলেছেন, ‘সোহান কিছুদিন আগে বলেছিল সে অধিনায়কত্ব থেকে সরে যেতে চায়। সে নিজের পারফরম্যান্স নিয়ে আরও কাজ করতে চায়। এটিই দেখিয়ে দিচ্ছে সে কেমন মানুষ। সে একদমই স্বার্থপর নয়। নিজের চেয়ে দলকে সে সামনে রাখছে। টুর্নামেন্টের বাকি অংশে লিটন দাস আমাদের নেতৃত্বে থাকবে।’

চলমান বিপিএলে সেরা ছন্দে নেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন দল রংপুর। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪ জয়ে টেবিলের চার নম্বরে আছে তারা। প্লে-অফে জায়গা করে নিতে তাদের লড়াই করতে হবে ঢাকা ও নোয়াখালীর বিপক্ষে।

অধিনায়ক হিসেবে লিটনকে বেছে নেওয়ার কারণ জানিয়ে আর্থার বলেছেন, ‘লিটন জাতীয় দলের অধিনায়ক, তাই সহজ ছিল সিদ্ধান্ত নেওয়া। লিটনের অ্যাপ্রোচ, আগ্রাসী মানসিকতা, মাইন্ডসেট পারফেক্ট, সে এমন একজন নেতা যাকে সবাই ফলো করে এবং সম্মান করে।’

২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর শেষ তিন আসর ধরে প্লে-অফ খেলছে। তবে প্লে-অফের বাধা টপকাতে পারেনি তারা। এবার প্লে-অফে জায়গা করে নেওয়াটাই একটু কঠিন তাদের জন্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com