শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

ধানের শীষ পেলেন না দুদু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
ধানের শীষ পেলেন না দুদু

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭ টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী তালিকায় নাম নেই বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। তাদের মনোনয়ন না পাওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কেন্দ্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার সমর্থকরা ধরেই নিয়েছিল তিনি মনোনয়ন পাচ্ছেন।

চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু। তাকে শেষ পর্যন্ত ধানের শীষ দেয়নি বিএনপি। এই আসন থেকে ধানের শীষে ভোট করবেন মো. শরীফুজ্জামান।

৫ আগস্টের পর শামসুজ্জামান দুদুর একটি বক্তব্য বিতর্কের জন্ম দেয়। যেটি নিয়ে দলের মধ্যেও সমালোচনা হয়। তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়।

এরপরও দুদু মনোনয়ন পাবেন না, এটি ছিল তার সমর্থকদের হিসাবের বাইরে।

দুদু চুয়াডাঙ্গা-১ আসন থেকে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনের সপ্তম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন।

দুদু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে থাকাবস্থায় ১৯৮৫ ও ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক পদে ছিলেন। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন দীর্ঘদিন।

বর্তমানে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com