বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু

দুই কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
দুই কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেফতার

যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় থেকে রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সকাল ৬:৩০ টার দিকে মুড়লীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আটটি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা এবং মোট ওজন ১.০২০ কেজি।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা স্বীকার করেছেন যে- তিনি স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে নিয়ে যাচ্ছিলেন।

অভিযান শেষে গ্রেফতার অলিউল্লাকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com