বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ, ৫০ লাখ টাকা চাঁদার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নিজামুদ্দিন (৪২) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ নিজামুদ্দিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অধীনে গাছ লাগানোর ঠিকাদারি কাজে নিয়োজিত। গত ২০ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক অপহরণ করে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অপহরণের পর তাকে হাসনাবাদ মাজারসংলগ্ন একটি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানকার দ্বিতীয় তলায় একটি কক্ষে আটকে রেখে তাকে বেধড়ক মারধর ও অমানবিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তাকে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় বলে দাবি করেন ভুক্তভোগী। এতে তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগীর অভিযোগ, সন্ত্রাসীরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি তার কাছ থেকে জোরপূর্বক সাদা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগকারী দাবি করেছেন, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মোঃ নিজামুদ্দিন বলেন, “আমি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com