শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

তারেক রহমানের আদর্শে রাজনীতি করাই সত্যিকারের লক্ষ্য: নয়ন বাঙালি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

৫ই আগস্ট যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আয়োজনে পালিত হয়েছে, ফ্যাসিস্ট বিদায়ের বার্ষিকী ও জুলাই সনদ উদযাপন। বিভিন্ন স্টেটে বিএনপি নেতাকর্মীরা সভা-সমাবেশ, র‍্যালি, সেমিনার ও গঠনমূলক কর্মসূচির মাধ্যমে এ দিনটি স্মরণ করেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মেরিল্যান্ড স্টেট বিএনপির আয়োজন। সভাপতি সাইদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ গোলাম রাব্বানী নয়ন বাঙালি।

নয়ন বাঙালি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জনের চেয়েও তা রক্ষা করা কঠিন। শুধু তারেক রহমানের নামে মিছিল করলেই হবে না, তার দৃষ্টি ও চিন্তা-চেতনা হৃদয়ে ধারণ করেই রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, “ধানের শীষ একটি পবিত্র প্রতীক। এই প্রতীক মাওলানা ভাষানী, শহীদ জিয়া, দেশনেত্রী বেগম জিয়ার রক্ত-ঘামে অর্জিত। এর মর্যাদা রক্ষা করতে হবে বিজয়ের মাধ্যমে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেরিল্যান্ড বিএনপির সাবেক সভাপতি নেসার আহম্মেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, কাউন্টি বিএনপির সভাপতি বিটান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, তানভির হাসান, আফরিন লিয়ানা, আব্দুল মোতালেব মামুন, প্রচার সম্পাদক মো. রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির ভবিষ্যৎ আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আদর্শিক অবকাঠামো শক্তিশালী করার ওপর জোর দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com