মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ দাবি করে নতুন করে যা জানালেন নাজমুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের এক বক্তব্যে আবারও উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। নিজের বক্তব্যে তামিম বুঝাতে চেয়েছেন, বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা বিসিবির আরেকটু ভেবে নেয়ার দরকার ছিলো। তারকা ক্রিকেটারের এমন মন্তব্যের পর তাকে ‘ভারতের দালাল’ আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন বিসিবি পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নিজের সেই অবস্থানে এখনও অনড় আছেন তিনি।

দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিসিবির পরিচালক এখনো তামিমকে ভারতের দালাল হিসেবেই আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘আমার অবস্থান আগেও যা ছিল, এখনো তা। আমি কথা বদলাচ্ছি না। যেখানে একটি জাতীয় ইস্যু নিয়ে আমরা কথা বলছি, সেখানে শুধু টাকার বিষয় তুলে ভারতের হয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশ যদি এই বিশ্বকাপ কোনোভাবে না খেলতে পারে, তাহলে কি টাকার অভাবে পড়বে?’

এর আগে, নিজের ফেসবুক আইডিতে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে নাজমুল ইসলাম দাবি করেন, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট দল ভারতে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে সরকারের বিভিন্ন স্তরে বিষয়টি গুরুত্ব পেয়েছে। তার ভাষায়, ক্রীড়া উপদেষ্টা পরিস্থিতি বিবেচনায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টাও সেই অবস্থানকে সমর্থন করেছেন।

এই প্রেক্ষাপটে তিনি লেখেন, ‘এমন পরিস্থিতিতে দেশের জনগণের অনুভূতির বাইরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৫ হাজার রান করা এক কিংবদন্তি ক্রিকেটার ভারতীয়দের পক্ষে কথা বলেছেন’—এটি তার ব্যক্তিগত মতামত বলেও উল্লেখ করেন এবং মন্তব্যটি ভিন্নভাবে না নিতে অনুরোধ জানান।

এর আগের দিনও তামিমকে ঘিরে একটি পোস্ট দিয়ে আলোচনার জন্ম দেন নাজমুল ইসলাম। সিটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তামিমের দেওয়া বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি সেখানে তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেন। পরে সেই পোস্টটি মুছে ফেললেও সামাজিক যোগাযোগমাধ্যমে এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com