শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনাকে “চরম পীড়াদায়ক ও অনভিপ্রেত” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি বলেন, “এই ঘটনাটি আমাদের অন্তর থেকে পীড়া দেয়। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, তাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে। গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক অধিকার হলেও শারীরিক লাঞ্ছনা এক ধরনের বর্বরতা, যার কোনো ন্যায়সঙ্গত ব্যাখ্যাও নেই।”

বিএমএসএফ চেয়ারম্যান আরও বলেন, “ইদানীং মব জাস্টিস ও হিংসাত্মক প্রতিক্রিয়ার প্রবণতা বাড়ছে, যা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। উপদেষ্টা মাহফুজ আলম ছাত্রদেরই সমস্যা সমাধানের জন্য গিয়েছিলেন, তার উপর এমন আচরণ নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, উপদেষ্টা মাহফুজ আলম আইনি পদক্ষেপ নেবেন কি না, তা তার নিজস্ব বিষয়; তবে আন্দোলনকারী নেতাদের উচিত দ্রুত এই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া।

বিএমএসএফ মনে করে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ আজ দুর্বল হয়ে পড়েছে। ক্ষমতার মোহে বিভাজন তৈরি হচ্ছে, মানবতা ও দেশপ্রেমের অভাব দেখা দিচ্ছে অনেকের মাঝে। এই সময়ে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশাত্মবোধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে একত্রিত হতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com