বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল আব্দুল বাতেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

‎ঢাকা-১৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য জননেতা কর্নেল (অব.) আব্দুল বাতেন-এর উপর সন্ত্রাসীদের অবরুদ্ধ ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর মিরপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে মিরপুর ছয় নাম্বার সেকশনের মসজিদ বাজারের সামনে থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

‎মিছিলটি মসজিদ বাজার এলাকা থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

‎মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, জননেতা কর্নেল (অব.) আব্দুল বাতেন একজন সৎ ও জনবান্ধব নেতা। তাঁর উপর সন্ত্রাসীদের এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়।

‎তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

‎বিক্ষোভ মিছিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com