বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় আধাঘণ্টারও বেশি সময় যানচলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে কয়েকশ বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। এসময় বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় এসে অবস্থান নেয়। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুইপাশে গাড়ির দীর্ঘ যানজট দেখা যায়। ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহন চালকদের।

এদিকে এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে প্রশাসন অনুরোধে বিক্ষোভকারীরা পুনরায় এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয়। এতে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়।

এ বিষয়ে শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়েতে উঠে গিয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করা চেষ্টা করে। তখন আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com