বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নতুন উদ্যমে ক্রীড়া মন্ত্রণালয়: দায়িত্বের প্রথম দিনেই সক্রিয় আমিনুল হক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা ঋণ খেলাপি করে বিদেশে রেখে নিজের সন্তানদের লেখাপড়া করায় আমরা সেসব ঋণ খেলাপির বিরুদ্ধে অবস্থান নিবো। জনগণের টাকা মেরে দিয়ে জনসেবা করার প্রয়োজন নেই। প্রয়োজনে ভিক্ষা লাগলে জনগণের কাছে আসুন, আমরা ভিক্ষা তুলে দিয়ে সেই টাকা পরিশোধ করার চেষ্টা করব।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কুমিল্লা দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ জনতার উদ্দেশ্যে বলেন, আমাদের মত ভিন্ন হতে পারে, কিন্তু ইনসাফের পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ হয়েছে। একটি গোলামির পক্ষ এবং আরেকটি আজাদি বা স্বাধীনতার পক্ষ। অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে আমরা অবস্থান নিবো। আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিবো।

তিনি আরও বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব। ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্পর্ক হবে আপনাদের জনগণের সঙ্গে আমাদের জনগণের। ভারত যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্ট করে তাহলে সেঠা হবে এই প্রজন্মের ভুল রিডিং মিছ রিডিং।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পেয়েছি ৬ মাসের দীর্ঘ পরিকল্পনায় হাদি ভাইকে হত্যা করা হয়েছে। ভারত থেকে তাদের পোস করা হয়েছে এবং ক্লিনমিশন শেষ হওয়ার পর তাদের আবার ভারতে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে হত্যা করা হলেও আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের অথর্ব প্রশাসন, অথর্ব বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।

তিনি আরও বলেন, মৃত্যুর পূর্বে মানুষ অসিয়ত করে যায়। আমাদের হাদি ভাইও অসিয়ত করে গেছেন, যে আমাকে যদি মেরেও ফেলে যেন বিচার টুকু হয়। হাদির বিচারের দাবি শুধু শাহবাগে সীমাবদ্ধ নয়, এ দাবি এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছে গেছে। হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন রাজনীতি কেমন হওয়া উচিত, আসলে রাজনীতি গণমানুষের হওয়া উচিত। হাদি ভাইয়ের সেই বার্তা নিয়ে রাজনীতি গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।

এনসিপি নেতা বলেন, রাজনীতি যখন গণমানুষ থেকে আলাদা করা হয়, তখন সেটা রাজনীতি থাকেনা, সেটা হয়ে যায় ক্ষমতারনীতি। আমরা রাজনীতি জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে চাইছি এবং সেই ধারাবাহিকতায় আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি, আমাদের ইনসাফের কর্মকান্ড সবকিছু আমরা জনগণমুখী করার চেষ্টা করছি। আমরা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাবো।

শহীদ শরিফ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com