বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

চলে গেলেন হলিউড কিংবদন্তি ডায়ান কিটন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
চলে গেলেন হলিউড কিংবদন্তি ডায়ান কিটন

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন শনিবার (১১ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিনি মারা যান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যু নিশ্চিত করেছেন কিটনের বন্ধু ও প্রযোজক ডরি র‍্যাথ।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’-এ ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরে ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ এবং ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’-এ তার অভিনয় দর্শক ও সমালোচকদের মন জয় করে।

১৯৭৮ সালে ‘অ্যানি হল’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার অর্জন করেন কিটন। সাবলীল অভিনয়, অনন্য স্টাইল ও স্বাধীনচেতা ব্যক্তিত্বের কারণে তিনি হলিউডের প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি দক্ষ পরিচালক হিসেবেও সমাদৃত ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘হেভেন’ মুক্তি পায়, এরপর ১৯৯৫ সালে ‘আনস্ট্রাং হিরোজ’ এবং ২০০০ সালে ‘হ্যাংগিং আপ’ দর্শকদের মনোমুগ্ধ করে।

ডায়ান কিটনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহঅভিনেত্রী বেট মিডলার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com