বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

চট্টগ্রামে বিস্ফোরণ : মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
চট্টগ্রামে বিস্ফোরণ : মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গৃহকর্তা শাখাওয়াত হোসেনের ছোট ভাই মো. শিপন হোসাইন (২৫) মৃত্যুবরণ করেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শাখাওয়াতের ফুফাতো ভাই জামশেদ আলম।

তিনি বলেন, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাখাওয়াত হোসেনের ছোট ভাই মো. শিপন হোসাইনের মৃত্যুর বিষয়টি চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

এর আগে বুধবার গৃহকর্তা শাখাওয়াত হোসেন মারা যান। মঙ্গলবার রাতে শাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমনের স্ত্রী আশুরা আক্তার পাখি মারা যান। তিনি ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

এর আগে দুপুরে সামির আহমেদ সুমন মারা যান। সকালে শাখাওয়াত হোসেনের ছেলে সাফায়াত হোসেন ও আগের দিন বিকেলে স্ত্রী নুরজাহান বেগম মারা গেছেন। বর্তমানে তাদের পরিবারের আরও পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের অবস্থাও সংকটাপন্ন।

উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদসংলগ্ন ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় বিস্ফোরণ ঘটে। পরে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় একই পরিবারের ৯ জন গুরুতর দগ্ধ হন। স্থানীয় লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তী অবস্থা গুরুতর হওয়ায় বিকেলেই তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com