শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

কালশী ১৬ বিঘা মাঠ দখলমুক্ত করতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর মিরপুর কালশী ১৬ বিঘা খেলার মাঠ দখলমুক্ত ও খেলা উপযোগী করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের মাঠি ও মানুষের প্রিয় নেতা কর্নেল মো. আব্দুল বাতেন (অব.)। মানববন্ধন শেষে মাঠ পরিদর্শনকালে উৎসুক জনতা নীরব হয়ে তার বক্তব্য মনোযোগসহ শোনেন। তিনি মাঠ দখলমুক্ত করে খেলার উপযুক্ত করার জন্য অনুদান ঘোষণা করেন এবং জানান, আগামীকাল থেকেই মাঠে খেলা উপযোগী করার কাজ শুরু হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পল্লবী মধ্য থানা আমীর জনাব মোন রইসুল ইসলাম পবন, পল্লবী উত্তর থানা সেক্রেটারি মুহাম্মাদ মহিউদ্দিন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জি. মোজাম্মেল হোসেন, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেন মিলন, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এই মাঠ দখলমুক্ত করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। মানববন্ধন সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনা করেন উন্নত পল্লবীর সভাপতি ও যুব নেতা জনাব নাসির উদ্দিন সজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com