সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

এতিম রাব্বির পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন ওসি শিবিরুল ইসলাম

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ময়মনসিংহ শহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক অসহায় শিশুর জীবনে নতুন আশার আলো জ্বালালেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম।

নাম রাব্বি। বয়স আনুমানিক ১০ বছর। জানতে চাওয়া হলে শুধু এটুকুই বলতে পারে—”বাবার নাম সাইফুল, পেশায় অটোমিস্ত্রি। মায়ের নাম জহুরা আক্তার। দুজনেই এখন আর বেঁচে নেই।” কিন্তু দাদা-নানার বাড়ি কিংবা গ্রাম কোথায়, তা বলতে পারে না এই শিশুটি।

গত পাঁচদিন ধরে ওসি শিবিরুল ইসলাম নিজ উদ্যোগে রাব্বির থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। এখন তিনি রাব্বির পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এবং শীঘ্রই একটি নিরাপদ ও সুশৃঙ্খল এতিমখানায় তার জায়গা করে দেবেন বলে জানিয়েছেন।

এই মানবিক পদক্ষেপের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। ওসি শিবিরুল ইসলাম বলেন,

> “রাব্বির পাশে দাঁড়ানোটা শুধু দায়িত্ব নয়, এটা আমাদের নৈতিক কর্তব্য। সমাজের সবাই যদি একেকটা রাব্বির পাশে দাঁড়ায়, তাহলে একটি শিশুও অবহেলায় হারিয়ে যাবে না।”

তিনি আরও জানান, যদি কেউ রাব্বির পাশে সহযোগিতা করতে চান, তাহলে কোতোয়ালি থানায় যোগাযোগ করতে পারেন।

এই উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল উদাহরণ, যেখানে পুলিশের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, সমাজের প্রতি ভালোবাসা ও মানবিকতা প্রদর্শন করাও বটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com