রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ

উত্তরায় প্রকাশ্যে যুবক অপহরণ, ১২ দিন পর ধরা পড়লো দুই অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক যুবককে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনার ১২ দিন পর অবশেষে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানিয়েছে, আরিফ নামের এক যুবককে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে চারজন মিলে অপহরণ করে। তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে টাকার বিষয়টি মীমাংসা হলে আরিফকে ছেড়ে দেওয়া হয়।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের গ্রেফতারে অভিযান চলছে।

দিনদুপুরে এমন অপহরণে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দেয়। পুলিশের দ্রুত তদন্ত ও প্রযুক্তির সহায়তায় অপরাধীদের গ্রেফতার সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com