বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

ইরানের নাবিকদের দেশে না ফেরাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
ইরানের নাবিকদের দেশে না ফেরাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্ঘটনার পর এ জাহাজের নাবিকদের উদ্ধার করেছে শ্রীলঙ্কা। তবে তাদের দেশে ফেরত না পাঠানোর জন্য শ্রীলঙ্কার প্রতি চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

রোববার (০৮ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ বার্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গলের উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে ইরানের ফ্রিগেট আইরিশ দেনায় সাবমেরিন টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় জাহাজটি ডুবে যায়। এতে বহু নাবিক নিহত হন। এ ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো নৌযুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বারা একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কার কর্তৃপক্ষ ডুবে যাওয়া জাহাজ থেকে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে প্রায় ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর একটি বিমান বাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়েছে। একই সময়ে শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আটকে পড়া ইরানের নৌ বজরের জাহাজ ‘বুশেহরকেও হেফাজতে নিয়েছে কলম্বো। বৃহস্পতিবার থেকে জাহাজটিতে থাকা ২০৮ জন নাবিককে নামানো শুরু হয়েছে।

রয়টার্সের যাচাই করা মার্কিন কূটনৈতিক বার্তায় বলা হয়েছে, চলমান সংঘাতের সময় বুশেহর জাহাজের ক্রু এবং দেনা জাহাজ থেকে উদ্ধার হওয়া নাবিকদের ইরানে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন।

এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক বলেন, বিপদে পড়া নাবিকদের সহায়তা করা মানবিক দায়িত্ব। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, শেষ পর্যন্ত বিষয়টি শ্রীলঙ্কার নিজস্ব আইন ও আন্তর্জাতিক দায়বদ্ধতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com