সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

আমিতো কোনো অন্যায় করিনি: কারাগার থেকে সাংবাদিক আওলাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কারাবন্দি সাংবাদিক আওলাদ হোসেন আজাদ কারাগার থেকেই কান্নাভেজা কণ্ঠে নিজের নির্দোষতার কথা জানিয়েছেন। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টা ৩৩ মিনিটে নীলফামারী কারাগার থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে ফোন করে তিনি বলেন, “আমিতো কোনো অন্যায় করিনি। কেনো আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র! সাংবাদিকতার বাইরে আমার কোনো পরিচয় নেই।”

আওলাদ আজাদ আরও বলেন, “এক সময় আমি ছাত্র রাজনীতি করতাম, সত্যি। তবে সাংবাদিকতায় সক্রিয় থাকার কারণে সেই পদও আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছি। তারপরও কেনো পুরোনো ঘটনা টেনে আমাকে হয়রানি করা হচ্ছে?

তিনি দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা পেশায় সক্রিয় থাকার কারণেই হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন।

পুলিশের গাড়িতে হামলার অভিযোগের মামলায় তাকে আসামি করা হয়। গত ১২ মে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে অন্যান্য সাংবাদিকদের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। আওলাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com