রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

অতীত ভুলতে পারেন না সাইফ আলি খান

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
অতীত ভুলতে পারেন না সাইফ আলি খান

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটালেও আজও তার সাবেক স্ত্রী অমৃতা সিংকে মনে পড়ে। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় এক অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন এ তিনি।

অভিনেত্রী অমৃতা সিংকে নিয়ে সাইফ আলি বলেন, অমৃতা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ বুঝতে সাহায্য করেছিল সে। তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটি বুঝতে সাহায্য করেছিল অমৃতা সিং। তার অবদান ভাষায় প্রকাশ করা যাবে না বলেও জানান সাইফ আলি খান। তবে তার কিছু পরামর্শ কাজে লাগেনি বলেও জানান তিনি।

অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে এখন তাদের সম্পর্ক সৌহার্দপূর্ণ। যদিও খুব বেশি যোগাযোগ হয় না। সাইফ বলেন, সুসম্পর্ক আছে। তবে কথা হয় শুধু বিশেষ সময়ে, যেমন আমি অসুস্থ হলে।

তোমাকে তো ভালো মানুষই করেছে। কাজলের এমন প্রশ্নের জবাবে সাইফ আলি খান বলেন, ঠিক তাই। সন্তানদের ভালো মানুষ করেছে। সে কারণেই আজও ওকে মনে পড়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com