বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ

‘অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে, এটি খতিয়ে দেখা জরুরি’

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
‘অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে, এটি খতিয়ে দেখা জরুরি’

পরপর আগুন লাগার ঘটনাগুলো কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দেশজুড়ে একের পর এক আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, এত বড় অগ্নিকাণ্ড কীভাবে সম্ভব? ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে রেখেছে— এটা কি শুধুই প্রশাসনিক জটিলতা, নাকি এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত কোনো ষড়যন্ত্র রয়েছে?

তিনি বলেন, আজও নাকি চট্টগ্রামে একটি লঞ্চে আগুন লেগেছে। একের পর এক এই আগুনের ঘটনাগুলো নিছক কাকতালীয় নয়; বরং এগুলো জাতিকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। এটি কি নাশকতারই অংশ নয়?

রিজভী অভিযোগ করে বলেন, ভারত চায় না বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক। তারা সবসময় শেখ হাসিনার মতো অবৈধ সরকারকে সমর্থন দিয়ে এসেছে। ২০১৪ সালের নির্বাচনে কোনো বড় রাজনৈতিক দল অংশ নেয়নি, অথচ ভারতের কূটনীতিকেরা এরশাদকে সেই নির্বাচনে অংশ নিতে রাজি করাতে এসেছিলেন। এটি বাংলাদেশের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারের নির্বাচনের প্রস্তুতিকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা চলছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে। পরপর আগুন লাগার ঘটনাগুলো কেবল দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে, এটি খতিয়ে দেখা জরুরি।

জুলাই সনদকে দেশের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ডেমোক্রেসির জায়গায় যদি মবক্রেসি প্রতিষ্ঠিত হয়, তাহলে গণতন্ত্র টিকবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com