শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ

সদস্য নবায়ন কার্যক্রমে পল্লবী থানা বিএনপি: ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রবিবার (২৯ জুন) ২নং ওয়ার্ড কমিউনি সেন্টারে পল্লবী থানা বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম সম্প্রতি এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পল্লবী থানাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সদস্য নবায়নের মাধ্যমে আমরা আন্দোলনকে বেগবান করতে চাই।

‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা জামান, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি। তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় দলকে পুনর্গঠন ও নবায়নের এ ধারা সারা নগরে বিস্তৃত হবে। তরুণ প্রজন্মকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।



‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলম মন্টু, মো. ইব্রাহিম খলিল ও মো. জিয়াউর রহমান (জিয়া)সহ আরও অনেকে। তাঁরা সবাই বিএনপির চলমান আন্দোলন, সদস্যদের সম্পৃক্ততা ও সাংগঠনিক গতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির আহ্বায়ক জনাব কামাল হোসেন খান। তিনি বলেন, “পল্লবী থানা বিএনপি সব সময় সাংগঠনিকভাবে শক্তিশালী। আজকের সদস্য নবায়নের এই সফল আয়োজন তারই প্রমাণ।

‎ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও পল্লবী থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করেন।

‎সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয় এই আয়োজনে। নেতারা আশা প্রকাশ করেন, দলীয় কাঠামোকে মজবুত করে আন্দোলন এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে পল্লবী থানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় পল্লবী থানা বিএনপি নেতা মো. আশরাফুল ইসলাম রনি, মো. আরিফুজ্জামান সহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com