সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক

ভাই ফয়সালের গুরুতর অভিযোগের জবাবে মুখ খুললেন আমির

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
ভাই ফয়সালের গুরুতর অভিযোগের জবাবে মুখ খুললেন আমির

২০০০ সালে মুক্তি পাওয়া ‘মেলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান ও তার ভাই ফয়সাল খান। এরপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন ‘মি. পারফেকশনিস্ট’খ্যাত এ অভিনেতা। তবে ফয়সাল যেন হলেন উল্টো পথের পথিক। বলিউড থেকে রীতিমতো হারিয়েই গেলেন তিনি। সম্প্রতি কিছুদিন হল আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন ফয়সাল।

গত কিছুদিন ধরে একাধিক সাক্ষাৎকারে এই অভিনেতা তার ভাই আমির খানের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি, আমির তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করতেন। লাঠি-দড়ি নিয়ে তার উপর চড়াও হতেন বলে‌ও অভিযোগ করেন ফয়সাল।  পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, তার নাকি প্রাণনাশের আশঙ্কাও হয়েছিল।

দীর্ঘদিন সিনেমার বাইরে থাকা ফয়সাল পুরোনো দিনের ক্ষত ভুলতে পারছেন না জানিয়ে বলেন, ‘আমি একদিন বাড়িতে একা ছিলাম। আমার বাড়িতে ৪০ জন লোক নিয়ে আমার উপর চড়াও হয় সে। আমাকে বলে, ‘তুমি পাগল’। আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে এসেছিল। আমি বললাম, টানাহেঁচড়া করতে হবে না, আমি এমনিই যাচ্ছি। সেখানে গিয়ে ভাবলাম, হয়তো কিছু পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু না, কিসব ওষুধ দিল। জোর করে আমাকে কিসব খাইয়ে দিল। এরপর আমি ২০ ঘণ্টা ঘুমিয়ে ছিলাম। আমি মরেও যেতে পারতাম। আমার ফোন কেড়ে নিয়ে আমাকে ঘরে আটকে রাখা হয়।’

ভাইয়ের এতসব অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন আমির খান।  ফয়সালের কথার জবাবে অভিনেতা বলেন, ‘বাইরের লোকের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু পরিবারের মানুষের সঙ্গে এটা সম্ভব নয়।’

পাশাপাশি আমির জানান মেলা ছবির ব্যর্থতার দুঃখ এখনো ভুলতে পারেননি ফয়সাল।  তাই তিনি চান, ফয়সাল আবারও অভিনয়ে আসুক।  প্রয়োজনে তিনি নিজে ফয়সালের সঙ্গে সিনেমায় কাজ করতে ইচ্ছুক বলেও জানান। আমিরের ভাষায়, ‘যদি কেউ ওকে একা নিতে না চান, সেক্ষেত্রে আমি ওর সঙ্গে কাজ করতে রাজি আছি।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com