শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

ভয়াবহ চোট নিয়ে আইসিইউতে ভর্তি শ্রেয়াস আইয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ভয়াবহ চোট নিয়ে আইসিইউতে ভর্তি শ্রেয়াস আইয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভয়াবহ চোট পেয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন ভারতের ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। শনিবার সিডনিতে ম্যাচ চলাকালে এক চমৎকার ক্যাচ নিতে গিয়ে মারাত্মকভাবে আঘাত পান তিনি।

হাসপাতালে নেওয়ার সময় শ্রেয়াসের শরীরের গুরুত্বপূর্ণ কিছু সূচক খুব নিচে নেমে গিয়েছিল, যা তখন প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করেছিল বলে জানা গেছে। চিকিৎসকরা জানান, তার প্লীহা বা স্প্লিনে ছিদ্র হয়ে গেছে, যার ফলে শরীরে মারাত্মক রক্তক্ষরণ হয়।

ড্রেসিংরুমে তিনি খুবই দুর্বল অবস্থায় ছিলেন, এবং রক্তচাপ দ্রুত নেমে যাচ্ছিল। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর চিকিৎসা দল দ্রুত ব্যবস্থা নেয়, ফলে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শ্রেয়াসকে অন্তত দুই দিন আইসিইউতে রাখা হবে। যদি রক্তপাত না কমে, তাহলে তাকে আরও কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হতে পারে। চিকিৎসকদের ধারণা, আগামী সাত দিন তিনি হাসপাতালেই থাকবেন।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘২৫ অক্টোবর সিডনিতে তৃতীয় ওয়ানডে চলাকালে শ্রেয়াস আইয়ার বাঁ পাশের পাঁজরের নিচের অংশে আঘাত পান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার প্লীহা ফেটে গেছে। তিনি চিকিৎসাধীন, বর্তমানে স্থিতিশীল এবং ধীরে ধীরে সেরে উঠছেন।’

বোর্ড আরও জানায়, ‘বিসিসিআই মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তার চিকিৎসা তদারকি করছে। ভারতীয় দলের চিকিৎসক সিডনিতেই থেকে শ্রেয়াসের দৈনন্দিন উন্নতি পর্যবেক্ষণ করবেন।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com