ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পালবাজার সংলগ্ন এলাকায় ভয়াবহভাবে কৃষিজমি ধ্বংসের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মো. বাছিরের নেতৃত্বে তিনটি অবৈধ ড্রেজার দিয়ে দিনের পর দিন উর্বর জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র।
বিশেষ করে ওমান প্রবাসী বাবুল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে চালানো এই ড্রেজিং কার্যক্রমে ইতোমধ্যে একাধিক একর কৃষিজমির উর্বর মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে আশেপাশের জমির মালিকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি সরাসরি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)–কে অবগত করা হলেও গত ১৫ দিনেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রশ্ন উঠেছে—উপজেলা ও জেলা প্রশাসনের অভ্যন্তরে কেউ কি এই অবৈধ ড্রেজার মালিকদের রক্ষা করছেন?
অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে সমঝোতার মাধ্যমেই এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা। রাজনৈতিক প্রশ্রয় ও প্রশাসনের নীরবতার ফলে ধ্বংস হচ্ছে এলাকার পরিবেশ ও কৃষি সম্ভাবনা।
একজন ক্ষুব্ধ কৃষক বলেন, “আমার জমির একেবারে পাশেই এখন বড় গর্ত হয়ে গেছে। আগামী মৌসুমে চাষ করা তো দূরের কথা, সেখানে পা রাখাও সম্ভব হবে না।”
এ অবস্থায় কৃষিজমি রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কঠোর আইনগত পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। তাঁরা বলেন, “এই ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধে এখনই ব্যবস্থা না নিলে পুরো এলাকার কৃষি ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম মোবাইল ফোনে জানান, “কৃষিজমি রক্ষায় দ্রুত অভিযান চালানো হবে। অবৈধ ড্রেজারগুলো ধ্বংস করে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।
Leave a Reply