ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন অল্প সময়ের মধ্যেই সততা, নিষ্ঠা ও কর্মোদ্যমের মাধ্যমে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। দায়িত্ব গ্রহণের এক বছরও পূর্ণ না হলেও তিনি ইতোমধ্যে ভূমি অফিসের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এনে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমিয়ে এনেছেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে যেখানে প্রায়ই কর্তব্যে অবহেলা, জনহয়রানি ও দুর্নীতির অভিযোগ শোনা যায়, সেখানে ব্যতিক্রম হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা ভূমি অফিসের বিভিন্ন সেক্টর সুশৃঙ্খলভাবে সাজিয়ে জনসেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছেন।
উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সরেজমিনে জানার চেষ্টা করছেন তিনি। ফলে ভূমি সংক্রান্ত নানা সেবা পেতে এখন আর আগের মতো ভোগান্তিতে পড়তে হচ্ছে না স্থানীয়দের।
ইতোমধ্যে তিনি জনবান্ধব, সেবাবান্ধব ও সাংবাদিকবান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
Leave a Reply