রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলায় সংশ্লিষ্ট সেই আওয়ামী লীগের দাপুটে “চাঁন মিয়া” এখনও প্রকাশ্যে

মিরপুর প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

জুলাই ও আগস্ট মাসে রাজধানীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ থাকা আওয়ামী লীগের দাপুটে নেতা হাজী চান মিয়া এখনও প্রকাশ্যে চলাফেরা করছেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর-১১ নম্বর বাজারের কশায় পট্টি নিজের নিয়ন্ত্রণে রেখে একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছেন।

হাজী “চাঁন মিয়া” ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি শুধু দীর্ঘদিনের সহযোগী নন, বরং ৭ জানুয়ারি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস মোল্লা ও আওয়ামী লীগের পক্ষে একনিষ্ঠ কর্মী হিসেবে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন।

নির্বাচনী প্রচারণা, সমাবেশ ও কেন্দ্রীয় ব্যবস্থাপনায় অর্থ দিয়ে সহযোগিতা করা তার ভূমিকা ছিল দৃশ্যমান।

স্থানীয়রা বলছেন, তার প্রভাব ও দাপট এতটাই প্রবল যে কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, গত বছর গণআন্দোলনের সময় তিনি সরাসরি মাঠে ছিলেন এবং ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলায় অংশ নেন বা নেতৃত্ব দেন। এমন ঘটনায় তার নাম বহুবার এলেও, আইনশৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।

একজন বাসিন্দা জানান, “চাঁন মিয়া” কেবল রাজনৈতিক পরিচয়ের জোরে পুরো কশায় পট্টি দখলে রেখেছেন। এখানকার ব্যবসা, জায়গা-জমি সবকিছুতেই তার হস্তক্ষেপ রয়েছে।

অভিযোগ থাকা সত্ত্বেও হাজী “চাঁন মিয়া”র কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও তার ব্যাপারে কোনো মন্তব্য বা ব্যবস্থা এখনো দৃশ্যমান নয়।

বিশ্লেষকদের মতে, অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তি যদি রাজনৈতিক আশ্রয়ে থেকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারেন, তা আইনের শাসনের জন্য উদ্বেগজনক।

(চলবে…..)

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com