শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক (২৭) নিহতের খবর পাওয়া গেছে। তার সঙ্গে থাকা দুই সহযোগী দৌঁড়ে পালিয়েছেন।

রোববার (৮ মার্চ) ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯নং ওয়ার্ডের কড়ইতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পথচারী ও স্থানীয়রা ছিনতাইকারীদের মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে লিংকরোড দিয়ে চলাচলের সময় একটি অটোরিকশার গতিরোধ করে ছিনতাই করছিলো মোটরসাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী। এ সময় পাশ দিয়ে ছয়যাত্রী নিয়ে অন্য একটি অটোরিকশা যাচ্ছিল। যাত্রীরা ছিনতাইয়ের ঘটনাটি দেখে ফেলে। তাদের চিৎকারে পথচারী ও লোকজন এগিয়ে আসে। এ সময় দৌঁড়ে পালাতে গিয়ে একজনকে ধরে ফেলে উপস্থিত লোকজন। অন্য দুইজন পালিয়ে যায়। ক্ষুব্ধ পথচারীদের গণপিটুনিতে আটক ছিনতাইকারীর মৃত্যু হয়। এছাড়া উত্তেজিত জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেলে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি উপস্থিত হয়ে  লাশ ও পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল পুলিশ উদ্ধার করেছে।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আতাউর জানান, পুলিশ ও সিআইডি উপস্থিত আছে। নিহতের লাশ ও পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com