শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

গায়ে হাত দেওয়ায় প্রবীণকে পেটালেন রাশিয়ান মডেল মনিকা

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
গায়ে হাত দেওয়ায় প্রবীণকে পেটালেন রাশিয়ান মডেল মনিকা

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ এবং কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির এবার নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন। রাশিয়ান মডেল হিসেবে পরিচিত এই তরুণী নিজের লাইফস্টাইল ও ফ্যাশন সংক্রান্ত ভিডিও দিয়ে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি তার প্রকাশ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি ব্র্যান্ডের প্রচারণামূলক শুটিংয়ের সময় মনিকা একটি ব্যাগ হাতে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। ভিডিওটি শুরু হওয়ার কিছুক্ষণ পরই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও হঠাৎ একজন প্রবীণ ব্যক্তি তার খুব কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিজের ব্যাগ দিয়ে মনিকাকে ধাক্কা মারেন। মুহূর্তেই এই ঘটনা পরিস্থিতিকে চরম অস্বস্তিকর করে তোলে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মনিকা। ভিডিওতে দেখা যায় তিনি রাগান্বিত অবস্থায় ওই প্রবীণ ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং উত্তেজিত হয়ে তাকে মারতে শুরু করেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো মারধরের এই ভিডিওটি মনিকা নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যা দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে দৈনিক কালবেলার সঙ্গে ফোনে আলাপকালে মনিকা পুরো ঘটনার বিস্তারিত জানান। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন। ধাক্কা দিয়ে যাওয়ার সময় মনিকাকে নিয়ে ওই প্রবীণ ব্যক্তি বাজে মন্তব্যও করেন বলে দাবি করেন এই মডেল। তিনি আরও জানান, পুরো ঘটনার এই ভিডিওটি তার মা ধারণ করেছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com