শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শেরপুরে সরকারি রেস্ট হাউস দখলে উপপরিচালক, ভাড়া ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

কোহলি-রোহিতকে বিসিসিআইয়ের কঠোর নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
কোহলি-রোহিতকে বিসিসিআইয়ের কঠোর নির্দেশনা

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট জানিয়ে দিয়েছে—যদি বিরাট কোহলি ও রোহিত শর্মা জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান, তবে তাদের ঘরোয়া ক্রিকেটে ফিরতেই হবে। দুজনই ইতোমধ্যে আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ানডে ক্রিকেটে এখনো ভারতের হয়ে খেলার সুযোগ রয়েছে তাদের সামনে।

ঘরোয়া মৌসুমে তাদের প্রথম সম্ভাব্য ম্যাচ হতে পারে ২৪ ডিসেম্বরের বিজয় হাজারে ট্রফিতে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ (৩–৯ ডিসেম্বর) এবং নিউজিল্যান্ড সিরিজের (১১ জানুয়ারি) মধ্যবর্তী সময়ে।

বোর্ড ও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘রোহিত ও কোহলি যদি ভারতের হয়ে ওয়ানডে খেলতে চান, তবে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। যেহেতু তারা দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ-ফিট থাকতে ঘরোয়া খেলায় অংশগ্রহণ জরুরি।’

রোহিত ইতোমধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলতে প্রস্তুত। তবে কোহলির অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। রোহিত বর্তমানে অনুশীলন করছেন এবং ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া সৈয়দ মুস্তাফা আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তাকে দেখা যেতে পারে।

নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বলেন, ‘যখন খেলোয়াড়দের সময় থাকে, ঘরোয়া ক্রিকেটে খেলা তাদের ছন্দ বজায় রাখার সেরা উপায়। কোহলি ও রোহিতের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কিছু প্রমাণের দরকার নেই- তাদের অর্জনই সব বলে দেয়।’

গত মৌসুমে কোহলি দিল্লির হয়ে এবং রোহিত মুম্বাইয়ের হয়ে একবার করে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। বোর্ড আশা করছে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তারা ম্যাচ-ফিট থেকে ওয়ানডে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com