রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পেল রূপনগর-পল্লবীর ৫০০ পরিবার পল্লবীতে বাড়ি দখলচেষ্টা, হামলার পর বৃদ্ধার মৃত্যু; মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পল্লবীতে ঘর দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত মায়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ‎ পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরাইলকে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। তার মতে, প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনো চূড়ান্ত ও কার্যকর হতে পারে।

সাংবাদিক হ্যাডলি গ্যাম্বলের সঙ্গে ‘অন দ্য রেকর্ড’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ‘ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে।’ এছাড়া ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন।’

গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানেরবক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। এরদোগান বলেছেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত।

ফিদান জানান, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে অংশ নিতে তুরস্ক আগ্রহী, তবে যেকোনো ধরনের সেনা মোতায়েন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত ঐকমত্যের ওপর নির্ভর করবে বলে তিনি স্পষ্ট করেন।

ইরান প্রসঙ্গে হাকান ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি বলেন, আমি আমার মার্কিন বন্ধুদের পরামর্শ দেব—এটা করবেন না।’

ফিদান আরও বলেন, নিষেধাজ্ঞা ইতোমধ্যে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ উসকে দিচ্ছে। তার মতে, তেহরান এখনো আলোচনার পথে আগ্রহী, তবে কোণঠাসা বোধ করলে তারা কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতিও নিতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানে স্থিতিশীলতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।’  এ জন্য কূটনৈতিক সংলাপকেই একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ডের। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com