বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) পল্লবী থানা উত্তর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর। তিনি তার বক্তব্যে আল্লাহর জমিনে সকল প্রকার জুলুম-নির্যাতনের মূলোৎপাটন করে পবিত্র আল-কোরআন ও সুন্নাহর আলোকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং জুলাই গণদাবি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রতারণামূলক আচরণের বিষয়ে জনমত গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে কর্মীদের আরও বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পল্লবী থানা উত্তরের আমীর মাওলানা মুহাঃ সাইফুল কাদের-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পল্লবী জোনের পরিচালক মোঃ নাসির উদ্দীনসহ থানার অন্যান্য নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com
Develope By Software IT