রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
পল্লবীতে শিশু হত্যার ঘটনা: ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার-৩ রূপনগরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় মাদবর পরিবার পল্লবীতে পারিবারিক বিরোধের জেরে দম্পতির ওপর হামলা: ফের আলোচনায় মাদক সম্রাজী শাহীনুর ‎ ‎ মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে

উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দ্য ক্রাইম সার্চ ডেস্ক
  • আপডেটের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

রাজধানীর উত্তরা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা আজমপুরে বিএনএস সেন্টারের সামনে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে বিমানবন্দরমুখী বিআরটিসির একটি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। পরে সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উইমেন্স হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঈম উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল এবং উত্তরা রাজউক স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

নাঈমের সহপাঠী পল্লব কুমার শীল জানান, নাঈম উত্তরা পাকুরিয়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। তার বাবার নাম নজরুল ইসলাম এবং দুই বড় বোন রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সুত্র: ঢাকা মেইল

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com