বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসন ঘিরে তৎপরতা: আলোচনায় মেহেরুন্নেসা হক সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

পালকিতে পূজা চেরি, বরণ করলেন চঞ্চল–নিশো

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
পালকিতে পূজা চেরি, বরণ করলেন চঞ্চল–নিশো

চার বেহারার কাঁধে পালকি দুলছে—তার ভেতরে শাড়িতে সেজে বসে আছেন চিত্রনায়িকা পূজা চেরি, যেন একেবারে নববধূ। তাকে বরণ করে নিতে দাঁড়িয়ে আছেন দুই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। চারপাশে কৌতূহলী দৃষ্টি, ক্যামেরার ফ্ল্যাশ, উৎসবের আমেজ। দৃশ্যটা যেন সিনেমার কোনো ফ্রেম, অথচ এটি ছিল বাস্তব আয়োজন—রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠান।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় ছবিটির মহরত। দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন নির্মাতা রেদওয়ান রনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা নিয়ে তিনি বললেন, বাস্তব জীবনের একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘দম’ তৈরি করছি। এখানে রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেল থাকবে। দর্শক সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা পাবেন।’

চঞ্চল চৌধুরী ও আফরান নিশো প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই ছবিতে। ঘোষণার পর থেকেই শোবিজপাড়ায় ছিল প্রশ্ন—নায়িকা কে? নানা গুঞ্জনের পর অবশেষে নিশ্চিত হলো, তাদের সঙ্গে অভিনয় করছেন পূজা চেরি।

সিনেমাটি আসন্ন ঈদুল ফিতর কেন্দ্র করে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং।

পালকিতে আগমনের সেই ভিন্নধর্মী আয়োজন যেন ‘দম’-এর গল্পের প্রতীক হয়ে উঠেছে—এক নতুন যাত্রার ইঙ্গিত। গ্ল্যামার, গল্প আর গুণের মিশেলে চঞ্চল–নিশো–পূজার এই নতুন রসায়ন বড় পর্দায় কেমন দম দেখায়, তা দেখার অপেক্ষায় এখন দর্শক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com